ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের তৃতীয় দফায় সভাপতি সালাম, সম্পাদক নজরুল

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে টানা তৃতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফএম সালাম ও মো. নজরুল ইসলাম। ২ আগস্ট শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন ৫ সদস্যের নির্বাচকমণ্ডলীর প্রধান বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচকমণ্ডলীর সাথে পরামর্শক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন বলে জানানো হয়। নির্বাচকমণ্ডলীর অন্য সদস্যরা ছিলেন এম. মোখলেসুর রহমান খান, জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও মো. আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

এর আগে বিদায়ী কমিটির সভাপতি এফএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, মো. হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, মো. ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন, মোনালিসা, সাবিনা ইয়াসমিন ও নাবিলা আফরিন প্রমুখ।

সভায় সংগঠনের নিজস্ব অফিসের ব্যবস্থা, কার্যক্রমে গতিশীলতা ও সদস্যদের মাঝে ভাতৃত্বসহ সহমর্মিতা নিশ্চিত করার পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে আগামী ১ মাসের মধ্যে সংগঠনের উদ্যোগে স্বপরিবারে হাওর ভ্রমণ ও ২ মাসের মধ্যে একটি স্মরণিকা প্রকাশসহ নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান, সদস্যদের ডাটাবেইজ তৈরি ও সংগঠনের নামে ওয়েবসাইট তৈরি, বিভাগ ঘোষণার দীর্ঘদিন পরও অবকাঠামো উন্নয়নসহ কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় সংগঠনের তরফ থেকে সরকারের উচ্চ পর্যায়ে দাবি জানানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর ৪ জেলার পেশাদার সাংবাদিকদের মাঝে যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০১৫ সালে ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’ গঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!