ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটির পরিচিতি সভা

খবর টি পড়েছেন : ১,৩৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদার।

Shamol Bangla Ads

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ প্রিয় অতিথি ও যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আয়োজক সংগঠনের সদস্যসচিব সুব্রত চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, রাজন চন্দ্র দাস, সদস্য প্রিয়তোষ সরকার, তুষার ভৌমিক, হরিদাস কর্মকার স্বপন, দেবজিৎ পোদ্দার ঝুমুর, নব কুমার সাহা, গোপাল সেনগুপ্ত প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাই এ দেশের ধর্মীয় সংখ্যালংঘু নাগরিকেরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে এবং তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শতাধিক সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দমদমা কালিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগে চ্যাম্পিয়ন বন্দেবাড়ি একাদশ পরবর্তী সংবাদ শেরপুরে কোর্ট পুলিশ মালখানা-জিআর শাখা পরিদর্শন করলেন সিজেএম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads