ads

শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দমদমা কালিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগে চ্যাম্পিয়ন বন্দেবাড়ি একাদশ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শিরোপা জিতেছে বন্দেবাড়ি একাদশ। ১ আগষ্ট শুক্রবার বিকেলে দমদমা এলাকার মফিল উদ্দিনের ইটভাটা মাঠে রোমাঞ্চ ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পশ্চিমপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে ওই গৌরব অর্জন করে তারা। খেলার ১৬তম মিনিটে দলের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করে ম্যান অব দি ফাইনালের পুরষ্কার জিতেন আশরাফুল ইসলাম। ফাইনাল খেলাটি পরিচালনা করেন শেরপুর রেফারি এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির। দমদমা যুব সমাজ এ টূর্ণামেন্টের আয়োজন করে। নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টূর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রায় ১ হাজারের অধিক দর্শক খেলাটি উপভোগ করেন।

Shamol Bangla Ads

টূর্ণামেন্টে সেরা রেফারির পুরষ্কার জিতেন মনিরুজ্জামান মনির, উদীয়মান রেফারির পুরষ্কার জিতেন চাঁন মিয়া, সহকারি রেফারির পুরষ্কার জিতেন সাব্বির আহম্মেদ ও বিশাল সরকার। সেরা গোলকিপারের পুরষ্কার জিতেন মোহাম্মদ মাইমুন।

আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক জাহাঙ্গীর আলম  সম্রার্ট এর সভাপিতত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, প্রভাষক মাহবুব হাসান রুবেল ও তরুণ সমাজসেবক আবু জাফর। আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক চাঁন মিয়া আকন্দ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক মোনায়েম হাসান মিস্টার, শাকিল আহম্মেদ, জীবন আহম্মেদ, বিশাল সরকার, সাব্বির আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

জাহাঙ্গীর আলম সম্রার্ট বলেন, ‘আলহামদুলিল্লাহ’ আমরা প্রথম আসরে সফল। সকলের সহযোগিতা পেলে এ টূর্ণামেন্ট আমরা প্রতিবছর আয়োজন করবো। ২ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, লীগে ২ দল ভাল খেলেছে বলেই ফাইনালে উঠেছে। খেলায় হার- জিত থাকবেই, প্রতিযোগিতা থাকবেই-কিন্তু প্রতিহিংসা নয়। সম্রার্ট আরও বলেন, ভাল খেলা খেলেই ২০২৫ ফুটবল মৌসুমে শিরোপা অর্জন করেছে বন্দেবাড়ি একাদশ। সবাইকে অভিনন্দন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!