ads

মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

শেরপুরে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা শিক্ষা অফিস জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’ (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি পাশকৃত ২৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!