ads

রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ২৭, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক রাজস্ব আদায়ের অগ্রগতি, ভূমি সংক্রান্ত মামলার অগ্রগতি ও ভূমি ব্যবস্থাপনার সার্বিক বিষয়াদি, রাজস্ব আদায়ের গতি বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একইসাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো রিপোর্ট প্রদান ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, রাষ্ট্রায়ত্ব সোনালী ও কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!