ads

রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির সদর উপজেলা ও শহর কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৭, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই রবিবার দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।

Shamol Bangla Ads

১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা বিএনপির কমিটিতে আলহাজ্ব মো. হযরত আলীকে আহ্বায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর শহর বিএনপির কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়েছে।

সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন এসএম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল ও মোসাম্মৎ পপি আখতার। অন্যদিকে শেরপুর শহর কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন আলহাজ্ব অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব (জিপি), মো. রেজাউল করিম রুমি, মো. এমদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব ও মো. ফখরুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের পরামর্শে শেরপুর সদর ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করেছি। বাকি ৭টি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবোনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।

এদিকে নবগঠিত সদর উপজেলা ও শহর বিএনপির আহবায়ক-সদস্য সচিবগণ জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও সততার সাথে পালন করে দলকে এগিয়ে নিয়ে যাব।
উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভাসহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!