ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে পাচারকালে নালিতাবাড়ী সীমান্তে ৬৩ কেজি শিং মাছ জব্দ

স্টাফ রিপোর্টার
জুলাই ২৩, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিনব কায়দায় ভারতে পাচকরকালে ৬৩ কেজি বাংলাদেশী শিং জব্দ করেছে বিজিবি। ২৩ জুলাই বুধবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকা দিয়ে ভারতে পাচারকালে বারোমারী বিওপির বিজিবি সদস্যরা ওই মাছগুলো জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র বারোমারী বিওপির বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। ওইসময় ৬৩ কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করলেও চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে জব্দকৃত শিং মাছ গুলো পচনশীল দ্রব্য হওয়ায় শেরপুর জেলার কাস্টমস অফিসের সাথে সমন্বয়পূর্বক স্থানীয় বাজার মূল্য যাচাই সাপেক্ষে ১২ হাজার ৬শ টাকা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে মাছ বিক্রির টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও চোরাচালান রোধেে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!