ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৫ জনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে রাতভর অভিযান পরিচালিত হয়েছে। ১৬ জুলাই বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক টানা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারী ৫ জনকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

অভিযানকালে মো. টুটুল হাওলাদার (৪৮), দিলীপ চন্দ্র ঘোষ (৫০) ও মো. শাহিনুর রহমান শাহিন (৩৩) কে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াসিন (২৫) ও মো. বাবুল (৪৫) কে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শেরপুরের সীমান্তবর্তী নদনদী ও পাহাড় রক্ষা সম্প্রতি জেলার সকল বালুমহাল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরও কিছু অসাধু লোক রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রায় সময়ই অভিযান চালানো হচ্ছে এবং বালু উত্তোলন-পরিবহনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করাসহ জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!