ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন রুহিনা ইসরাত, মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম ডালিয়া, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এমটি ল্যাব মাহবুবুর রহমান শাহীন, সোহেল রানা, নার্সিং ইনচার্জ বৃথি, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, স্টাফ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, শ্রীবরদী উপজেলাবাসি দাঁতের চিকিৎসার আধুনিকতার ছোঁয়া পাবে। দাঁতের রোগীরা প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা পাবেন। ফলে এখন চিকিৎসা নিতে শেরপুর কিংবা ময়মনসিংহে যেতে হবে না রোগীদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads