‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১৪ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

মেডিকেল অফিসার ডা. সামান্তা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো, মনিরুজ্জামান প্রমুখ।
ওইসময় পরিবার পরিকল্পনা অফিসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




