ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুলাই ১৩, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসচাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ১৩ জুলাই রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল (৯) ও মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১০)। এ ঘটনায় একই গ্রামের মো. সাইব আলীর ছেলে মো. আমিন (৯) গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল মাদ্রাসাছাত্র সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথিমধ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছলে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। একইসাথে অবস্থার অবনতি হওয়ায় আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা জানান, দুইজন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!