ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে ৯টি গরুসহ সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

খবর টি পড়েছেন : ৮১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা ৯টি গরুসহ ১৩ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ১২ জুলাই শনিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন চায়না মোড় শালবাগান নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করে তা জব্দ করা হয়। এসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে। তবে অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ছুটোছুটি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা গোবরাকুড়া এলাকা থেকে ২৫০ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং তা বহনকারী একটি ইজিবাইক আটক করেছে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads