ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ রোমান্টিক মুডে জয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের ২ সিনেমা মুক্তির পর পশ্চিমবঙ্গেও বেশ আলোচনায় আছেন জয়া আহসান। কারণ, সেখানেও মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘ডিয়ার মা’। মুক্তির আগে ছবিটির প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন ২ বাংলার জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। ১২ জুলাই শনবিার সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ফটোশুটে জয়ার সঙ্গে দেখা গেলো অভিনেতা চন্দন রায় স্যানালকে। রোমান্টিক মুহূর্তের ওইসব স্থিরচিত্র মূলত ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবেই তোলা হয়েছে। ওই স্থিরচিত্র প্রকাশ্যে আসতেই অনেকে বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ আবার জয়ার রোমান্টিক লুকে মুগ্ধও হয়েছেন। ছবি: দ্য টেলিগ্রাফ

Shamol Bangla Ads

জানা যায়, ‘ডিয়ার মা’ ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এই পরিচালককে সবাই টোনিদা নামে ডাকেন। সিনেমাটিতে রয়েছে চন্দনের সঙ্গে জয়ার একাধিক ঘনিষ্ঠ দৃশ্যও।

Shamol Bangla Ads

এ বিষয়ে জয়া বলেন, আমার কিছুই মনে হয় না। কারণ, এ রকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম, টোনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি দৃশ্য ধারণ করবেন। এর ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর আগে ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর উপহার হিসেবে।

জয়া আরও বলেন, এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টোনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তার সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি সবাই অনুধাবন করতে পারবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!