ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.২২ শতাংশ, ছাত্রীরা এগিয়ে

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন। ফলাফলে বোর্ডে ছাত্রীরা এগিয়ে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)।

Shamol Bangla Ads

এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!