ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ১০, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

Shamol Bangla Ads

ওই সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনূর রশীদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফিউজ্জামান রানা, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক ভোরের বাণী প্রতিনিধি আরিফুর রহমান, সাংবাদিক মামুন মিয়া প্রমুখ। সভায় সাংবাদিকগণ নকলার সমস্যা, সম্ভাবনার কথা নবাগত ইউএনওর কাছে তুলে ধরেন। ইউএনও খুবই আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওইসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বদলীজনিত কারণে সাবেক ইউএনও দীপ জন মিত্রের স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং তিনি গত ৭ জুলাই অপরাহ্নে নতুন কর্মস্থলে যোগদান করেন। অপরদিকে সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তার পিতার নাম মোসলেম উদ্দিন ঢালি। মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে ২০১৮ সনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সনে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত পূর্বক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়। পরবর্তীতে মো. জাহাঙ্গীর আলমকে ২০২৪ সনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত পূর্বক জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার (আরডিসি) হিসেবে পদায়ন করা হয়। এরপর তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের (বিডা) উপপরিচালক (সিনিয়র সহকারি সচিব) হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন।

সর্বশেষ গত ২ জুলাই তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) হিসেবে পদায়ন করা হয়। ব্যাক্তিগত জীবনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!