ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ বছর পর মুখ খুললেন মিথিলা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

ঢাকাই শোবিজের ‘আদর্শ দম্পতি’ বলা হতো তাহসান রহমান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে। তাদের ১১ বছরের সংসার ভাঙে ২০১৭তে। বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে কখনো কথা বলেননি দু’জন। ৮ বছর পর সম্প্রতি এক পডকাস্টে মিথিলা জানালেন, বিচ্ছেদের আগে ২ বছর আলাদা থেকে পারস্পরিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছিলেন তারা।

Shamol Bangla Ads

ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদেই গড়ায় তাদের দাম্পত্য জীবন। অভিনেত্রী মনে করেন, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। তবেই তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে।

জানা যায়, বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। বললেন, তখন এতটা স্বাধীন ছিলেন না, যে একা বাচ্চা মানুষ করতে পারেন। তবুও লড়ে গেছেন-ভাঙা মন, একা জীবন আর অসমাপ্ত সম্পর্কের ছায়া বুকে নিয়ে।

Shamol Bangla Ads

একটা সময় ছিল, তারা ছিলেন পর্দার আদর্শ জুটি। ‌‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ নাটক হোক বা গান, তাহসান-মিথিলা মানেই ছিল ভালোবাসার এক কবিতা। কিন্তু বাস্তব জীবনের কবিতা সবসময় ছন্দময় হয় না। কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু থেকে যায় গল্প।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!