ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

শেরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় পর স্বৈরাচার আওয়ামীলীগের দুঃশাসনের পতন হয়েছে। এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবক’টি আসনে দলের জনপ্রিয় ও তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের সাথে যার আত্মার সম্পর্ক রয়েছে, কেবল তাদেরকেই দল মনোনয়ন দিলে এইসব আসনে জয়লাভ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের চালিকাশক্তি। তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার কাছে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই বিবেচনায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে গুরুত্ব দিবেন বলে আমরা আশাবাদী।

কর্মী সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!