‘সময়ের সাথে আগামীর পথে’ এ স্লোগানকে ধারণ করে’ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ জুলাই বৃহস্পতিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, শিক্ষক সাইফুল ইসলাম রানু ও আরিফ হাসান, ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকো, সাংবাদিক সুলতান আহমেদ ময়না প্রমুখ।
প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শাহরিয়ার শাকির, সাংবাদিক তারিকুল ইসলামসহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ এনটিভি। সময়োপযোগী সংবাদ ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এনটিভি। বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে অতিথিরা এনটিভির জন্মদিনের কেক কাটেন।




