ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ৩০, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ওই ঘটনা ঘটে। এদিকে ধর্ষক জালাল মিয়াকে (৩৫) চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, গত দুই মাস পূর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারী বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাতযাপন করে আসছিল সে। ব্যবসায়ীরা অনেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতেন। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। ওইসময় বাজারের পাহারাদার জালাল মিয়াকে হাতে-নাতে আটক করে। ওইসময় স্থানীয় এক প্রভাবশালী নেতা জালাল মিয়াকে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।

জানা গেছে, জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে। পরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!