ads

শনিবার , ২৮ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রয়াত বিএনপি নেতা খলিলুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৮৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খলিলুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

নলকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, আব্দুর রশীদ, সাইদুল হক, আব্দুল মান্নান হীরা, মেহেদি হাসান বিপ্লব ও কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. মমিন হোসেন প্রমুখ।

সভায় প্রয়াত খলিলুর রহমানের স্মরণে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বালুদস্যুদের আক্রমণে জুলাই যোদ্ধা আহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads