কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজি ওই সাহিত্যালাপে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

আলোচনায় অংশ নেন কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, কবি গবেষক জ্যোতি পোদ্দার, কবি শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, লেখক সাংবাদিক মুগনিউর রহমান মনি ও লেখক ড. বিভূতিভূষণ মিত্র।
কবিসংঘ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কবিতা পাঠে অংশ নেন কবি ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি মাছুদুল আলম সরকার, কবি আজাদ সরকার, কবি ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, মো. সিরাজ উদ্দিন, কবি হামিদা ইয়াসমিন, কবি মনজুরুল হক, কবি সিনথিয়া শারমিন, কবি শেখ ফয়জুর রহমান, কবি মো. হানজালা প্রমুখ।

অনুষ্ঠানে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার সংগঠনের সাহিত্যালাপ অনুষ্ঠান নিয়মিত করার পাশাপাশি পরবর্তী এক মাসের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শাখা কমিটি গঠন-পুনর্গঠন এবং ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।




