ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী পৌরসভার বাজেট অনুমোদন ও শহর উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন সংক্রান্ত বিশেষ সভা ও শহর উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার দুপুরে শ্রীবরদী পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় আগামী অর্থ বছরের জন্য ৪৯ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার ৬৬ টাকা ও রাজস্ব খাতের ৩ কোটি ৩০ লক্ষ ৬২১ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। একই সময়ে শ্রীবরদী পৌরসভার সেবা, উন্নয়ন ও সমস্যা দূরীকরণের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা) আবু লায়েছ মো. বজলুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম সোহান, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।

এসময় শহর উন্নয়ন কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভা শেষে নিয়মিত কর আদায় করার ৩ জন পৌর নাগরিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Need Ads