ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৯২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বকুল সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ।

সভায় আইন-শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamol Bangla Ads

সভায় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী পৌরসভার বাজেট অনুমোদন ও শহর উন্নয়ন কমিটির… পরবর্তী সংবাদ শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads