ads

শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ জুন টিভিতে প্রচারিত হবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৩, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

ঈদ উল আযহার ৮ম দিনে ১৪ জুন শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার হবে ১৯ তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’। ওই আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা।

Shamol Bangla Ads

জানা যায়, ওইদিন সঙ্গীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীম সহ প্রবীন-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা। নুসরাত ইমরোজ তিশা রবীন্দ্রসঙ্গীত গেয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেন। তারপর একেএকে সঙ্গীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, তরিক মৃধা, শারমিন সহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজ এর শিল্পীরা। এতে ১৯ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন কর্ণিয়া। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা। আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন মেহেদী। আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হলেন লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী [পল্লীগীতি ও মরমী] তরিক মৃধা হিসেবে পুরস্কার পেয়েছেনর। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসঙ্গীত ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সাব্বির নাসির।

Shamol Bangla Ads

ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ চলচ্চিত্র ঈশ্বর, ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বালাম ও কোনাল চল”িচত্র প্রিয়তমা,। ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ [চলচ্চিত্র ঈশ্বর] , ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল [মেঘের নৌকা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন রেজাউল করিম কাজল[চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরার গান [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ [কেনো চাঁদনী রাতে],শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না],শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন অনিরুদ্ধ শুভ [ ভাল্লাগে না] , শ্রেষ্ঠ অডিও কোম্পানী ধ্রব মিউজিক স্টেশন।

Need Ads
error: কপি হবে না!