শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ১১ জুন বুধবার সকালে মরহুমের নিজ বাড়ি মানিককুড়া গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ এলাকার হাজারও মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকাল ৫ টায় টাঙ্গাইলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে, ৭ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেডিস-সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। খলিলুর রহমান দীর্ঘ দিন ধরে নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দুইবার ১৪ বছর তিনি নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সকল শ্রেণি-পেশার প্রিয় একজন সাদামাটা মানুষ।

খলিলুর রহমানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ক্লিন ইমেজের নেতা এরশাদ আলম জর্জ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সংগঠন।




