ads

সোমবার , ৯ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। হঠাৎ করে অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন (গত শুক্রবার) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো আছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

Shamol Bangla Ads

তিনি জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে আসা হয়। এখন শরীর আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

চিকিৎসকের বরাত দিয়ে সাদিয়া ইসলাম মৌ কালের কণ্ঠকে বলেন, ‘উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

Shamol Bangla Ads

এদিকে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!