ads

শনিবার , ২৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা জর্জ

খবর টি পড়েছেন : ৮৯০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস মারাক ও আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ। ২৩ মে শুক্রবার দুপুরে মো. এরশাদ আলম জর্জ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নিহতদের পরিবারের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নগদ ৫ হাজার করে টাকা তুলে দেন।

Shamol Bangla Ads

এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস মারাক বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারেক জিয়ার নির্দেশে নিহত ২ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময় দলীয় নেতা কর্মিদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৭৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে নজরুল জন্মজয়ন্তীতে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads