ads

শুক্রবার , ২৩ মে ২০২৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৭৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী নাছির মিয়া (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ২৩ মে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র।

Shamol Bangla Ads

র‍্যাব সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করে। ওইসময় মাদক ব্যবসায়ী নাছির মিয়াকে আটক করে তার হেফাজত থেকে ৭৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads