ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার যুক্তরাজ্যের রেইনড্যান্স উৎসবে মেহজাবীনের ‘সাবা

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নেয়। নতুন খবর হলো- এবার যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সিনেমাটি। সেই সঙ্গে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন।

Shamol Bangla Ads

রেইনড্যান্স উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘সাবা’ ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে। প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

Shamol Bangla Ads

মেহজাবীন চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি, যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে।’

জানা যায়, ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে। বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও সিনেমাটি এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোদির ছবি সম্বলিত নেকলেস পরে কানে অভিনেত্রী রুচি পরবর্তী সংবাদ নিজের কণ্ঠস্বর নকল করায় ক্ষুব্ধ হানিফ সংকেত, নিচ্ছেন…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads