ads

মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএফএফএইচএসের তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার: শীর্ষে মেসি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তির ভিড়ে সবার ওপরে স্থান পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

Shamol Bangla Ads

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কালজয়ী ফুটবলার পেলে, আর তৃতীয় স্থানে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবস্থান করছেন চতুর্থ স্থানে। পঞ্চমে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। এর পরের দুটি স্থানে রয়েছেন রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স)।

সেরা দশের বাকি তিন জন হলেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (অষ্টম), আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো (নবম) এবং ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো (দশম)।

Shamol Bangla Ads

১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য একটি স্বীকৃত সংস্থা। সংস্থাটি জানায়, এই তালিকা তৈরিতে তারা একটি ‘হাইব্রিড ভোটিং’ পদ্ধতি অনুসরণ করেছে, যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫% এবং অনলাইন বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫% ওজন দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় বর্তমান সময়ের জনপ্রিয়তার পাশাপাশি অতীতের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএফএফএইচএস।

আইএফএফএইচএস তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা) ও রোনালদিনহো (ব্রাজিল)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads