ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৭, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। ১৭ মে সোমবার সকালে সদর উপজেলা চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল স্থানীয় দুলাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে মো. সাইফুল ইসলাম তার ভাড়ায়চালিত ইজিবাইকটি যাত্রী পরিবহন শেষে বাড়িতে ফিরে ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সোমবার সকাল ৯টার দিকে চার্জ দেওয়া ইজিবাইকের বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই মো. সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads