গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয় শেষ হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম। আলোচনায় অংশনেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, উপজেলা প্রকৌশলী আব্দুল বারেক মণ্ডল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এ বি এম রেজাউল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খানম, প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী হারুন অর রশিদ, আব্দুর রহিম প্রমুখ।
পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।




