ads

সোমবার , ১৭ আগস্ট ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ এবং হাম শনাক্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট ৯০৮হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট ৯০৮
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮১ জন। আর হাম শনাক্ত হয়েছে ৫০ জনের। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

Need Ads
error: কপি হবে না!