ads

বুধবার , ৬ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার-জাতিসংঘ সমঝোতা স্মারক সই

খবর টি পড়েছেন : ১৭১
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার-জাতিসংঘ সমঝোতা স্মারক সই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য মিয়ানমার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন বুধবার স্বাক্ষরিত ওই সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদা এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়াকে অনেক এগিয়ে নিতে পারবে বলে আশা করা যাচ্ছে। খবর ইউএনবির।

Shamol Bangla Ads

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার সম্মত হয়। কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা বলছেন আন্তর্জাতিক তদারকি ছাড়া তাদের জীবন আবারও আরও সংকটাপন্ন হতে পারে।
মিয়ানমারে সরকারি বাহিনীর নিপীড়নের মুখে গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র- মিয়ানমারের সেনাবাহিনীর এ আচরণকে ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শফিক তুহিনের মামলায় সংগীতশিল্পী আসিফ গ্রেফতার পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটের প্রস্তুতি শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads