শেরপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের ৩ দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ অংশ নেন।




