ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৮০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের মেঘালয় ও আসামে ভারি বৃষ্টিপাতসহ শেরপুরে গত তিনদিনের বৃষ্টিতে বন্যার শঙ্কায় এবং আগাম প্রস্তুতি নিতে শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় শেরপুর জেলায় সম্ভাব্য বন্যার বিষয়ে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কালব থেকে ঋণ নিয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা পরবর্তী সংবাদ শেরপুরে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads