ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

শেরপুরে ৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ১৭ মে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‌‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)’ দ্রুত অনুমোদন ও জানুয়ারী-২০২৫ হতে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফার দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে মউশিক জেলা শাখার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেন, মাস্টার ট্রেইনার মুফতি মো. খলিলুর রহমান, সুপারভাইজার মাওলানা মুতাসিম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো. শহীদুল্লাহ, মাউসিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!