ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিড়ি কারখানায় অভিযানে জরিমানা

খবর টি পড়েছেন : ৫৮৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ মে শনিবার দুপুরে উপজেলার কাওয়াকুড়ি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ওই জরিমানা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, রুমি বিড়ি ফ্যাক্টরি পরিবেশগত ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন যাবত বিড়ি উৎপাদন করে আসছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫… পরবর্তী সংবাদ শেরপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও সার সুপারিশ কার্ড…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads