ads

শনিবার , ১০ মে ২০২৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সাহিত্য আড্ডা

শেরপুরের শ্রীবরদীতে ১৬৪তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা এলাকাস্থ হালিমা আহসান ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে ওই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি, শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।

হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম ফারুকের সভাপতিত্বে রবীন্দ্রজয়ন্তীর উপর আলোচনায় অংশ নেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ও গীতিকার অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, কবি হাদিউল ইসলাম, কবি-ছড়াকার ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক ও কবি, ছড়াকার-ঔপন্যাসিক আশরাফ আলী চারু।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন প্রভাষক আশরাফুজ্জামান আশরাফ, কবি-ছড়াকার রাবিউল ইসলাম, কবি-ছড়াকার এরশাদ জামান, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও রচনাশৈলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকদের প্রকাশিত বই আয়োজক প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads