ads

শনিবার , ১০ মে ২০২৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শ্রীবরদী’র আয়োজনে সম্মেলন কক্ষে সোমেশ্বরীতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা তাহেরুল ইসলাম, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জংগলখিলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads