ads

বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাহোরে আবারও বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: আল-জাজিরা

খবর টি পড়েছেন : ২৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী ওই খবর জানান। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে। এদিকে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

Shamol Bangla Ads

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এখন জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবদেনে আরও বলা হয়েছে, ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ৬ টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত-পাকিস্তান যুদ্ধ : আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে পরবর্তী সংবাদ ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহবান জানালো জি-৭

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads