ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলার উন্নয়নে প্রেসক্লাবের উদ্যোগে রাজনীতিবিদদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পিপি, জিপি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলার উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট আশরাফুন নাহার রুবী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কামরুল হাসান, সাইফুল ইসলাম মানিক, সুলতান আহমেদ ময়না, লালন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. জাহিদ আনোয়ার, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মো. হাসানুজ্জামান হাসান, এবি পার্টির সাধারণ সম্পাদক মো. মুকসিতুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. শামসুজ্জামান শিবলু, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, এনসিপির শেরপুর জেলা প্রতিনিধি প্রকৌশলী লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে কার্যকরী সভাপতি রফিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল প্রমুখ।

ওইসময় শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, নির্বাহী সদস্য মনিরুজ্জামান রিপন, কাজী মাসুম, মোহাম্মদ জুবায়ের রহমান ও শাহরিয়ার সাকির, সাংবাদিক সিফাত হোসেন, মুরাদ মিয়া, শরিফ উদ্দিন বাবু, রাকিবুল ইসলাম পাপুলসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় অর্ধশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে শেরপুর জেলায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে তা সরকারি বিধি মোতাবেক সরকারি বিভিন্ন দপ্তরের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। বিগত সরকারের ১৭ বছর স্থানীয় এমপি ও মন্ত্রীদের নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ও নিজ নিজ জমিতে বহুতল ভবন নির্মাণ ছাড়া সাধারণ জনগনের জন্য আর কিছুই হয়নি। এখানে আজও প্রতিষ্ঠিত হয়নি কোন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়। কৃষিতে উর্বর এ জেলায় একটি সবজি সংরক্ষণের কোল্ড স্টোরেজ এবং অর্থনৈতিক অঞ্চল জরুরী হলেও তা স্থাপন করা হয়নি। ব্রিটিশ শাসন আমলে জামালপুর থেকে শেরপুরে একটি রেল লাইন স্থাপনের পরিকল্পনা করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেরপুর জেলার সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে উল্লেখিত দাবি-দাওয়া নিয়ে আগামী ১৫ মে পুরো জেলাজুড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। ওই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, অভিভাবক, শেরপুর চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার রাতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওইসময় উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলার উন্নয়নে এই দাবি আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে একযোগে শেরপুর প্রেসক্লাবের পাশে থাকার অঙ্গীকার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!