ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ মে মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত সাইফুল উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকীকুড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলামকে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ২৪ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads