ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার রাতে প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ‌‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং- স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে সভায় প্রিয় অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ।
প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত প্রেসক্লাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন, মুরাদ মিয়া প্রমুখ।

ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে জুবাইদুল ইসলাম, শহিদুল ইসলাম হিরা, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বক্তারা এআই এর প্রভাব মুক্ত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়। সেইসাথে গণমাধ্যম স্বাধীন ও মুক্ত রাখতে বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ডাম্পট্রাক চাপায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৫

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads