শেরপুরে ‘কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি সদ্য প্রয়াত কবি দাউদ হায়দার ও কবি মুকুল চৌধুরীর মৃত্যুতে কবিসংঘ বাংলাদেশ’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। নির্বাসিত কবি দাউদ হায়দার এবং প্রথিতযশা কবি ও গীতিকার মুকুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবিসংঘ বাংলাদেশ’র সিনিয়র সহ সভাপতি কবি আরিফ হাসান।
অনুষ্ঠানে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবিসংঘ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক কবি আবদুল আলীম তালুকদার, কবি নূরুল ইসলাম মনি, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি হাসান শরাফত, কবি ও সাংবাদিক মঞ্জরুল ইসলাম মঞ্জু, কবি হামিদা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু।




