ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ আটক ২

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ৬১ হাজার ৭৯০ ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে রামচন্দ্রকুড়া বিওপি। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ রুপিসহ তাদেরকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকোনা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!