ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা খাদ্যগুদামে ধানচাল সংগ্রহ অভিযান শুরু

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ২৯, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নকলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় খাদ্যগুদামে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন্য মিত্র।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নজিবুর রহমান নয়ন, স্থানীয় মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন ও সহসভাপতি হাবুল মিয়াসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন জানান, চলতি বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন ধান ও ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।

Need Ads
error: কপি হবে না!