ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ছাত্রদল নেতা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ১৯, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ১৮ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার পৌরসভার বাহারবাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি ওই যোগদান করেন। আব্দুল মুন্নাফ উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি জনসম্মুখে জেলা জামায়াত ইসলামীর আমিরের কাছে সহযোগী সদস্য ফরম পূরণ করে জমা দেন।

Shamol Bangla Ads

ওই সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে মো. আব্দুল মুন্নাফ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে আমি স্বেচ্ছায় জামায়াত ইসলামীতে যোগদান করেছি।

Shamol Bangla Ads

বিষয়টি জানাজানি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ১৯ এপ্রিল শনিবার শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল মুন্নাফকে স্থায়ীভাবে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। একই প্রেস বিজ্ঞপ্তির শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

Need Ads
error: কপি হবে না!