ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ১৯, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২ টি ব্যাটারি উদ্ধার ও জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র আমির হামজা (৩০) ও নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোন একসময় নালিতাবাড়ী বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরির বিষয়টি টের পায়। পরে থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে। আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!