ads

শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

জানা যায়, ফিলিস্তিনে নারকীয় হত্যা বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যে রকম করে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে, এটি আমাদের সবার জন্য দুশ্চিন্তার। আমরা চাই, নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে সমাধানের দিকে যেতে।

Shamol Bangla Ads

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ইসরায়েল নির্মমভাবে শিশুদের হত্যা করেছে। হত্যাযজ্ঞ চালিয়েছে। সমাজের এমন কোনো অংশ নেই, যেখানে তারা হত্যা করেনি। সমাবেশে আরও ছিলেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!